
Faisal
Technician
Success Story
ছোটবেলা থেকেই যেকোনো ইলেকট্রনিক্স জিনিস দেখলে আমার আলাদা একটা আকর্ষণ কাজ করত। কোনো একটা সার্কিট বা যন্ত্র ভাঙা পেলে খুলে দেখা, ভেতরে কী আছে তা বোঝার চেষ্টা করা—এসবের প্রতি কৌতূহল ছিল সবসময়। বড় হওয়ার পর বুঝতে পারলাম, আমার এই শখ আর আগ্রহটাকেই প্রফেশনাল ক্যারিয়ারে রূপ দেওয়া সম্ভব। স্মার্টফোনের এই যুগে সার্ভিসিং ফিল্ডকে বেছে নেওয়ার সিদ্ধান্ত নিই। তবে ছোটবেলার কৌতূহল আর প্রফেশনাল সার্ভিসিংয়ের মধ্যে অনেক তফাৎ! আর সেই গ্যাপটা পূরণ করতেই আমি যুক্ত হই iFixFast Mobile Servicing Institute-এর সাথে। আজ একটি স্বনামধন্য সার্ভিস আউটলেটে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করছি। ছোটবেলায় যে ইলেকট্রনিক্স পার্টসগুলো নিয়ে কৌতুহল হতো, আজ সেগুলোর জটিল জটিল সমস্যা অনায়াসে ফিক্স করে কাস্টমারদের হাসিমুখ দেখতে পাই। চাকরির দুশ্চিন্তা না করে নিজের পছন্দের ফিল্ডেই আজ আমি সম্পূর্ণ স্বাবলম্বী।