
Md Noyon Hossain
Owner
Success Story
পড়াশোনা শেষ করার পর আর দশটা সাধারণ তরুণের মতো আমার ওপরেও চলে এসেছিল একটা অদৃশ্য চাপ—কখন একটা ভালো চাকরি পাব? একের পর এক সিভি ড্রপ আর অপেক্ষার প্রহর যেন শেষই হতে চাইছিল না। চাকরি পাচ্ছিলাম না, আবার ঘরে বসে অলস সময় কাটানোটাও কষ্টকর হয়ে উঠেছিল। ছোটবেলা থেকেই মোবাইল ফোন, এর ভেতরের পার্টস আর টেকনোলজির প্রতি আমার এক অদ্ভুত টান ও আগ্রহ ছিল। নষ্ট ফোন দেখলে হাত নিশপিশ করত খুলে দেখার জন্য। জীবনের সেই অনিশ্চিত মুহূর্তে সিদ্ধান্ত নিলাম—আমার এই ছোটবেলার ভালোবাসাকেই আমি আমার ক্যারিয়ার বানাব। চাকরির পেছনে না ছুটে নিজেকে এমনভাবে তৈরি করব, যেন নিজেই নিজের কর্মসংস্থান তৈরি করতে পারি। সেই লক্ষ্য নিয়েই ভর্তি হই iFixFast Training Institute-এর মোবাইল সার্ভিসিং কোর্সে। কোর্সটি সফলভাবে শেষ করার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। আইফিক্সফাস্ট থেকে অর্জিত কারিগরি দক্ষতা আর নিজের কাজের প্রতি ভালোবাসা নিয়ে সিদ্ধান্ত নিলাম নিজের পায়ে দাঁড়ানোর। আর সেই স্বপ্নেরই চূড়ান্ত রূপ— উদ্বোধন করলাম আমার নিজস্ব মোবাইল সার্ভিসিং শপের যে তরুণটি একদিন একটা চাকরির আশায় দিন গুনছিল, আজ সে নিজেই একজন সফল দোকান মালিক ও উদ্যোক্তা। চাকরির অনিশ্চয়তা কাটিয়ে নিজের একটি স্থায়ী পরিচয় তৈরি করতে পেরে যে অনুভূতি হচ্ছে, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমাকে শূন্য থেকে একজন দক্ষ টেকনিশিয়ান ও সফল ব্যবসায়ী হিসেবে গড়ে তোলার পেছনে iFixFast Training Institute-এর অবদান চিরস্মরণীয়।