
MD Sojib
Owner
Success Story
ifixfast ভর্তি হওয়ার পর অভিজ্ঞ ইনস্ট্রাক্টরদের তত্ত্বাবধানে বেসিক থেকে শুরু করে আধুনিক অ্যাডভান্স লেভেলের মাদারবোর্ড ডায়াগনসিস, ফুল সার্কিট ও হাফ সার্কিট ট্রাবলশুটিং এবং কাজের সঠিক কৌশল খুব সহজে শিখতে পারি। শুধু কাজের দক্ষতাই নয়, একজন কাস্টমারকে কীভাবে সার্ভিস দিতে হয় এবং কাজের মান ধরে রাখতে হয়—সেই দিকনির্দেশনাও পাই এখান থেকে। কোর্স সম্পন্ন করার পর নিজের ভেতর যে আত্মবিশ্বাস তৈরি হয়েছিল, তা থেকেই সাহস করে একটি মোবাইল সার্ভিসিং শপ চালু করি। শুরুর দিকে কিছুটা ভয় থাকলেও কাজের সঠিক টেকনিক ও নিখুঁত ফিনিশিংয়ের কারণে খুব দ্রুতই কাস্টমারদের আস্থা অর্জন করতে সক্ষম হই। আজ আল্লাহর রহমতে আমার নিজস্ব একটি রানিং শপ আছে। প্রতিদিন সফলভাবে একের পর এক ক্রুটিযুক্ত ফোন সার্ভিসিং করছি এবং নিজের সার্ভিসিং সেন্টার থেকে ভালো একটি উপার্জন করে সম্পূর্ণ স্বাবলম্বী।