
limon Ahamed
Technician
Success Story
পড়াশোনা বা সাধারণ ক্যারিয়ারের বাঁধাধরা ছক ভেঙে সবসময় চেয়েছিলাম নিজের একটি পরিচয় তৈরি করতে। ইচ্ছা ছিল এমন একটি কারিগরি দক্ষতা অর্জন করার, যা আমাকে কারও ওপর নির্ভরশীল না করে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করবে। কিন্তু শুরুর পথটা সহজ ছিল না। কোন দিকে যাব, কীভাবে একটি শক্ত ভিত্তি তৈরি করব—তা নিয়ে অনেক চিন্তাভাবনা করতে হয়েছিল। চারপাশের পরিস্থিতি পর্যালোচনা করে বুঝলাম, প্রযুক্তি আর মোবাইল সার্ভিসের ক্ষেত্রে কাজের বিশাল চাহিদা রয়েছে। সেই ভাবনা থেকেই যুক্ত হই আইফিক্সফাস্ট (iFixFast)-এর সাথে। আইফিক্সফাস্টে বিশেষজ্ঞ মেন্টরদের কাছে হাতে-কলমে একদম অ্যাডভান্সড লেভেলের সার্ভিসিং শিখি। কঠোর পরিশ্রম আর অনুশীলনের মাধ্যমে জটিল থেকে জটিলতর মোবাইল সার্কিটের কাজ নিখুঁতভাবে সমাধানের কৌশল আয়ত্ত করি এবং নিজেকে একজন দক্ষ টেকনিশিয়ান হিসেবে গড়ে তুলি। তবে স্বপ্ন তো শুধু টেকনিশিয়ান হওয়াতেই সীমাবদ্ধ ছিল না, লক্ষ্য ছিল নিজের একটি প্রতিষ্ঠান দাঁড় করানো। অদম্য ইচ্ছা, সঠিক পরিকল্পনা আর কাজের প্রতি সততার ফলশ্রুতিতে আজ আমি নিজে একটি সার্ভিসিং শপ মালিক