
Md. Shahariar Amin Emon
Technician
Success Story
নোয়াখালী সদরের মাইজদীতে, নোয়াখালী সুপার মার্কেটে নিজের প্রতিষ্ঠান "Famous Telecom" গড়ে তুলেছি। আমি মোঃ শাহরিয়ার আমিন ইমন, লক্ষ্মীপুরের ছেলে, ১০ম ব্যাচের একজন প্রশিক্ষণার্থী। ২০২২ সালের সেপ্টেম্বরে যখন বেসিক কোর্সে ভর্তি হই, তখন এই সেক্টরটা সম্পর্কে তেমন গভীর ধারণা ছিল না আমার। কিন্তু ধীরে ধীরে হাতে-কলমে কাজ শিখতে শিখতে বুঝলাম, মোবাইল সার্ভিসিং শুধু একটা কারিগরি কাজ না, এটা একটা সম্ভাবনাময় ক্ষেত্র। প্রায় তিন মাসের এই প্রশিক্ষণে সৃষ্টিকর্তার কৃপায় প্রতিটা ধাপেই কিছু না কিছু নতুন শিখেছি। ২০২২ সালের ডিসেম্বরে কোর্স শেষ করে মাইজদীর নোয়াখালী সুপার মার্কেটে নিজের এই প্রতিষ্ঠানটা দাঁড় করাই। আজ কয়েক বছর পেরিয়ে এসেও যখন দেখি "Famous Telecom" এলাকার মানুষের কাছে একটা পরিচিত নাম হয়ে উঠেছে, তখন বুঝি সেই প্রথম পদক্ষেপটা ভুল ছিল না। লক্ষ্মীপুর থেকে নোয়াখালীতে এসে এই দীর্ঘ পথচলাটাই আজ আমার জীবনের সবচেয়ে বড় অর্জন।