
Md. Nur amin Babu hossain
Owner
Success Story
দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাংলাহিলি বাজারে নিজের প্রতিষ্ঠান "Fahiz Mobile & Accessories Gallery" গড়ে তুলেছি। আমি মোঃ নূর আমিন বাবু হোসেন, ১০ম ব্যাচের একজন প্রশিক্ষণার্থী। টেকনিক্যাল কাজের প্রতি ছোটবেলা থেকেই একটা ভালোলাগা কাজ করতো আমার মধ্যে। এই ভালোলাগা থেকেই মোবাইল সার্ভিসিং শেখার সিদ্ধান্ত নিই, আর বেসিক কোর্সে ভর্তি হয়ে যাই। আলহামদুলিল্লাহ, IFixFast আমাদের খুব ভালোভাবেই শিখিয়েছে—প্রতিটা বিষয় সহজভাবে বোঝানো হয়েছে, যা শিখতে আমার কোনো অসুবিধা হয়নি। প্রশিক্ষণ শেষে বাংলাহিলি বাজারে নিজের এই দোকানটা দাঁড় করাই। শুরুর দিকে টুকটাক চ্যালেঞ্জ থাকলেও, আল্লাহর সাহায্য সবসময় সাথে ছিল বলেই বিশ্বাস করি এগিয়ে যেতে পেরেছি। আজ আল্লাহর রহমতে পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি। ছোটবেলার সেই ভালোলাগাটাই আজ আমার জীবিকা আর পরিবারের ভরণপোষণের মাধ্যম হয়ে উঠেছে, আর এই তৃপ্তির জন্য সবসময় আল্লাহর কাছে শুকরিয়া জানাই।