
Mohammad Shahin
Hardware & Software Technician, Trainer
Success Story
আমার বাবা একজন প্রবাসী বাবা ফেসবুকে ifix fast training Center এর একটি ads দেখতে পায় ওই ads আমাকে এবং আমার ভাইকে পাঠায় আমি তখন এলাকায় একটা দোকানে চাকরি করি বিকাশ, নগদ এর লেনদেন করি এবং পাশাপাশি ফটো প্রিন্টা এর কাজ করি এবং মাঝে মধ্যে চার্জিং পোট চেঞ্জ করে থাকি যখন আমার বাবা আমাকে বলে ঢাকায় মোবাইল সার্ভিসিং এর কোর্সটা করতে। আমি রাজি ছিলাম না পরে কিছু দিন পরে আমার বড় ভাইকে বলে কথা বলে আমাকে মোবাইল সার্ভিসিং কোর্সে ভর্তি করিয়ে দিতে আমি প্রথমে রাজি ছিলাম না পরে চিন্তা করে দেখলাম এই টুকটাক কাজ করে কিছুই হবে না জীবনে বড় কিছু করতে হবে। তখন আমার ভাইকে বলি আমি কাজ শিখতে রাজি আমার ভাই আমাকে ভর্তি করিয়ে দেয়। শুরু হয় আমার মোবাইল সার্ভিসিং এর যাত্রা এই দুই মাস ২০ দিন আমি এতটাই পরিশ্রম করি যে পরিশ্রম এর ফল আমি আজও পাই। আমি ধীরে ধীরে নিজেকে তৈরি করি একজন দক্ষ টেকনিশিয়ান । কোর্স শেষ করে আমার উপজেলার ভিতর একটা দোকানে চাকরিতে যোগ দি এবং স্যারদের থেকে শেখা কৌশল অবলম্বন করে মোবাইলের যাবতীয় সমস্যা বের করে সমাধান করে দি। এবং ধীরে ধীরে নিজেকে আরও দক্ষ করে তুলি। আজ আমি একজন সফল টেকনিশিয়ান এবং একজন মোবাইল টেকনিশিয়ান শিক্ষক। ইনশাল্লাহ আমার হাত ধরে গড়ে উঠবে আরো অনেক টেকনিশিয়ান। আমার এই যাত্রায় আমাকে ইনস্পিরেশন করেছে আমার বাবা।