
Azizul Hakim
Owner
Success Story
ছোটবেলা থেকেই ইলেকট্রনিক্স কাজের প্রতি আমার আলাদা একটা আগ্রহ ছিল এর থেকে একটি মোবাইলের দোকানে কাজ করার সুযোগ পাই। সেখানে থাকতে থাকতে মোবাইল সার্ভিসিংয়ের প্রতি আমার আগ্রহ আরও বেড়ে যায়। নিজেকে আরও দক্ষ করে তুলতে অনলাইনে বিভিন্ন সার্ভিসিংয়ের ভিডিও দেখা শুরু করি। এর মধ্যে IFixFast Training Institute-এর ভিডিও ও কাজের পদ্ধতি আমার খুব ভালো লাগে। তাদের সঙ্গে যোগাযোগ করে প্রফেশনালভাবে শেখার জন্য সেখানে ভর্তি হই। প্রশিক্ষণের মাধ্যমে অভিজ্ঞ প্রশিক্ষকদের কাছ থেকে হাতে-কলমে অনেক কিছু শেখার সুযোগ পাই। সঠিক গাইডলাইন ও প্রশিক্ষণ আমার কাজের প্রতি আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেয়। ট্রেনিং শেষ করার পর কিছুদিন একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকানে কাজ করি। সেখান থেকে বাস্তব কাজের আরও অভিজ্ঞতা অর্জন করি। অবশেষে নিজের শেখা, অভিজ্ঞতা ও পরিশ্রমকে কাজে লাগিয়ে ১৪ জুলাই ২০২৬ আমার নিজের প্রতিষ্ঠান “Hello Phone”-এর যাত্রা শুরু করি। আলহামদুলিল্লাহ, আজ মানুষের মোবাইলের বিভিন্ন সমস্যার সমাধান করার চেষ্টা করছি। সঠিক প্রশিক্ষণ, পরিশ্রম এবং আল্লাহর রহমতই আমার এই পথচলার মূল শক্তি।