
Tamim Iqbal
Technician
Success Story
ছোটবেলা থেকেই ইলেকট্রনিক্স জিনাসের প্রতি আমার আলাদা একটা টান ছিল। যেকোনো ভাঙা রেডিও, খেলনা গাড়ি কিংবা ইলেকট্রিক জিনিস সামনে পেলেই তা খুলে দেখা, পার্টসগুলো বোঝার চেষ্টা করা আর নতুন করে জোড়া দেওয়ার মধ্যেই আমি আসল আনন্দ পেতাম। বয়স বাড়ার সাথে সাথে এই ভালো লাগাটা আরো গভীর হতে থাকে। একসময় সিদ্ধান্ত নিলাম, ছোটবেলার এই শখ আর ভালো লাগাকেই আমার ভবিষ্যতের মূল পেশা বানাব। শুধু ভালোবাসলেই তো হবে না, একে প্রফেশনাল রূপ দিতে সঠিক কারিগরি শিক্ষার প্রয়োজন। সেই চিন্তা থেকেই যুক্ত হলাম iFixFast Training Institute-এ। সেখানে ভর্তি হওয়ার পর যেন নিজের স্বপ্নের জগতে প্রবেশ করলাম। ছোটবেলার সেই অগোছালো আগ্রহটা সেখানে এসে প্রাতিষ্ঠানিক রূপ পেল। ইনস্টিটিউটের দক্ষ ট্রেইনারদের কাছে খুব সহজেই বুঝে নিলাম মোবাইল মাদারবোর্ডের জটিল সার্কিট, ডায়াগনসিস এবং আধুনিক টুলস ব্যবহারের খুঁটিনাটি। শখ যখন শেখার প্রতি আগ্রহ তৈরি করে, তখন যেকোনো কঠিন কাজও সহজ হয়ে যায়। প্রশিক্ষণ শেষে সেই দক্ষতাকে কাজে লাগিয়ে আজ আমি একটি নামকরা দোকানে সফল মোবাইল টেকনিশিয়ান হিসেবে কাজ করছি। নিজের ভালোবাসার কাজকে পেশা হিসেবে বেছে নিতে পারার চেয়ে বড় আনন্দের আর কিছু হতে পারে না। প্রতিদিন নতুন নতুন ডিভাইসের সমস্যা সমাধান করি আর কাস্টমারের মুখে হাসি ফুটাই। ছোটবেলার সেই ছোট্ট কৌতুহল আর iFixFast-এর সঠিক দিকনির্দেশনাই আজ আমাকে একজন সফল ও আত্মনির্ভরশীল মানুষ হিসেবে গড়ে তুলেছে