
Olif Hasan
Technician
Success Story
বিদেশে যাওয়ার ইচ্ছা থেকেই ভেবেছিলাম হাতে একটি টেকনিক্যাল কাজ জানা থাকলে যেকোনো পরিস্থিতিতে চল সহজ হবে। সেই ভাবনা থেকেই মোবাইল সার্ভিসিং শেখার সিদ্ধান্ত নিই এবং ভর্তি হয়ে যাই IFixFast Training Institute-এ। সেখানে প্র্যাকটিক্যাল ক্লাসের মাধ্যমে একদম জিরো লেভেল থেকে শুরু করে মোবাইল হার্ডওয়্যার ও সফটওয়্যারের খুঁটিনাটি কাজগুলো ভালোভাবে আয়ত্ত করি। প্রশিক্ষকদের দিকনির্দেশনা ও নিজের কঠোর অনুশীলনের মাধ্যমে কাজটা মনের মতো করে শিখে ফেলি। দক্ষতা অর্জন করার পর দেশে বসেই কাজের সুযোগ তৈরি হয়ে যায়। বর্তমানে আমি একটি নামকরা দোকানে টেকনিশিয়ান হিসেবে চাকরি করছি। বিদেশে যাওয়ার উদ্দেশ্য নিয়ে শুরু করলেও, এই কাজের দক্ষতাই আজ আমাকে নিজের দেশে সম্মানজনক একটি চাকরির সুযোগ এবং স্বাবলম্বী হওয়ার আস্থা এনে দিয়েছে। প্রয়োজনীয় কাজ জানা থাকলে যে কোনো পরিস্থিতিতে নিজের পরিচয় তৈরি করা সম্ভব—এই বিশ্বাসই এখন আমার পথচলার শক্তি