
Al Jishan
Telecom
Success Story
ছোটবেলাই মোবাইল সার্ভিসিংয়ের প্রতি একটা আলাদা আগ্রহ ছিল। তবে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকার কারণে তখন সুযোগ হয়ে ওঠেনি। পড়াশোনা শেষ করে যখন ভবিষ্যতের কথা ভাবছিলাম, তখনই সিদ্ধান্ত নিই নিজের পছন্দের ফিল্ডেই কিছু করার। মোবাইল সার্ভিসিং শেখার ইচ্ছেটা আগে থেকেই ছিল, তাই সিদ্ধান্ত নিয়ে ভর্তি হয়ে গেলাম IFixFast Training Institute-এ। সেখানে দক্ষ প্রশিক্ষকদের সঠিক নির্দেশনা, প্র্যাকটিক্যাল কাজ এবং নিজস্ব পরিশ্রমের মাধ্যমে ধীরে ধীরে মোবাইল সার্ভিসিংয়ের খুঁটিনাটি টেকনিক্যাল কাজগুলো আয়ত্ত করি। শুরুটা সহজ না হলেও কাজ শেখার প্রতি ভালোবাসা আর একাগ্রতা আমাকে থামতে দেয়নি। কোর্স সম্পন্ন করে যখন পুরোদমে কাজ শুরু করলাম, তখন থেকেই সাফল্য আসতে শুরু করে। ছোটবেলার সেই অদম্য আগ্রহ আর সঠিক জায়গা থেকে নেওয়া প্রশিক্ষণই আজ আমাকে সফলতার দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। আজ আমি একজন সফল মোবাইল সার্ভিসিং টেকনিশিয়ান হিসেবে নিজের পরিচয়ে প্রতিষ্ঠিত। ধৈর্য, সঠিক সিদ্ধান্ত এবং সঠিক সময়ে কাজের প্রতি নিষ্ঠাই আমার এই সফরের সবচেয়ে বড় শক্তি