
Mijanur Rahman
Technician
Success Story
মোবাইল সার্ভিসিং কাজের প্রতি আগ্রহ আমার আগে থেকেই ছিল। তবে শুধুমাত্র আগ্রহ দিয়ে তো আর পেশাদার কাজ সম্ভব নয়; প্রয়োজন ছিল সঠিক প্রাতিষ্ঠানিক শিক্ষা ও সঠিক দিকনির্দেশনা। সেই আগ্রহ ও খোঁজাখুঁজি থেকেই চলে আসি IFixFast Training Institute-এ। সেখানে এসে মেন্টরদের সাথে কথা বলে তাদের আধুনিক ল্যাব, প্রশিক্ষণের ধরন ও সুন্দর পরিবেশ দেখে আমার খুবই ভালো লাগে। কাজের ওপর তাদের নিখুঁত গাইডলাইন দেখে নিজের ভেতরে বিশ্বাস জাগে যে এখান থেকেই আমি সঠিক কাজ শিখতে পারব। তাই আর দেরি না করে সাথে সাথেই ভর্তি হয়ে গেলাম। ইনস্টিটিউটে কাটানো প্রতিটি দিন আমার দক্ষতাকে বাড়িয়ে দিয়েছিল। ট্রেনারদের সার্বিক তত্ত্বাবধানে মাদারবোর্ডের জটিল সার্কিট ডায়াগনোসিস, মাল্টিমিটার দিয়ে নিখুঁত ফল্ট বের করা এবং অ্যাডভান্সড লেভেলের ট্রাবলশুটিংয়ের মতো জটিল কাজগুলো খুব সহজ ও যত্ন সহকারে আয়ত্ত করি। প্রতিদিন ল্যাবে হাতে-কলমে অনুশীলন করতে করতে আমার কাজের মান ও আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে যায়। কোর্স সফলভাবে সম্পন্ন করার পরই আমার পথচলা সহজ হয়ে ওঠে। ইনস্টিটিউটে শেখা দক্ষতার জোরে খুব দ্রুতই একটি প্রতিষ্ঠানে পেশাদার টেকনিশিয়ান হিসেবে কাজ করার সুযোগ পাই। আজ আমি সেই দোকানে অত্যন্ত সুনামের সাথে একজন টেকনিশিয়ান হিসেবে কাজ করছি। প্রতিদিন যখন গ্রাহকদের জটিল সব নষ্ট মোবাইল সচল করে তাদের হাতে তুলে দিই, তখন মনের ভেতর এক অদ্ভুত তৃপ্তি কাজ করে। পরম করুণাময় মহান আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা। আর আন্তরিক ধন্যবাদ IFixFast Training Institute-কে, যাদের সঠিক দিকনির্দেশনা ও প্রশিক্ষণ আমার আগ্রহকে বাস্তবে রূপ দিয়ে আজ আমাকে একজন সফল টেকনিশিয়ান হিসেবে গড়ে তুলেছে। আগ্রহের সাথে সঠিক সিদ্ধান্ত ও পরিশ্রম যুক্ত হলে সফলতা আসবেই—আজ আমি তার উদাহরণ। আমার নতুন এই কাজের জন্য সবাই দোয়া করবেন