MD. Toriqul Islam
Entrepreneur
Scan to view profile

MD. Toriqul Islam

Owner

Student ID
STU-2420B063
District
Gaibandha
Batch
Batch 20
Profession
Entrepreneur
Current Status
Gaibandha
Shop/Company
SM Mobile Hospital
Shop Address
Palashbari, Gaibandha
Business Phone
016******23
Course Name
Basic
Joining Date
30 Aug 2024
Completion Date
30 Nov 2024

Success Story

আমার নাম মোঃ তরিকুল ইসলাম জিহাদ আমি পেশায় একজন শিক্ষক ছিলাম,,, মাদ্রাসা শিক্ষকতা করতাম পাশাপাশি পাইকারি ফ্লাইং মেডিসিনের ব্যবসা ছিল আমার,,, তো আমার এক বন্ধু ছিল ওর মোবাইলের সার্ভিসিং এর দোকান ছিল। আমি মাঝে মধ্যে ওর দোকানে যাইতাম মোবাইল সার্ভিসিং করতে গিয়ে দেখতাম বেশ ভালো টাকা ইনকাম করে তো আমার চিন্তা হলো কিভাবে নিজস্ব একটা ব্যবসা দাঁড় করানো যায়,, কম পুজিতে ভালো ইনকাম করা যায়,,, পরে চিন্তা করলাম যে এরকম একটা হ্যান্ড স্কিল যদি আমি শিখতে পারি,, তাহলে তো বেশ ভালো হয়,, পরে অনলাইনে বেশ ঘাটাঘাটি করলাম কোথায় এই কাজ শেখা যায় অন্যের দোকানে থাকলে হয়তো দোকান ঝাড়ু দিতে বলবে চা / সিগারেট নিয়ে আসতে বলবে,, তো আমি একজন হুজুর হয়ে কেমনে এই কাজগুলো করব এজন্য অনলাইনে কিছু ট্রেনিং প্রতিষ্ঠানের খোঁজ খবর নিলাম,, এর মধ্যে পারফেক্ট হিসেবে পেয়েছিলাম আই ফিক্সড ফাস্ট ওখানে গিয়ে প্রায় তিন মাস ক্লাস করি ক্লাস করা শেষে ল্যাবেই এসিস্ট্যান্ট ট্রেইনার হিসেবে স্যারদের সাথে সময় দিতে থাকি,, এদিকে আবার আমার বাসায় ছোট বেবি ওয়াইফ মা-বাবা পরিবারের সবাই আছে ,, ওদের কথা খুব মনে পড়তো খুব মিস করতাম ওদের কে,, এ মত অবস্থায় ঢাকায় আমার কোন ইনকাম ছিল না ।শুধু ব্যয় ছিল, পরে সিদ্ধান্ত নিলাম যে এলাকায় গিয়ে প্র্যাকটিসটা বেশি করে শুরু করতে হবে,, তখন এলাকায় চলে আসি। এসে এক বড় ভাইয়ের দোকানে পার্ট টাইম সময় দিতে থাকি,,, পরে আমার এক বন্ধু যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে,, পাশাপাশি অনলাইনে ইনকামও করে, এক দিন ও আমাকে বলল, যে মামা আপনি অন্যের দোকানে থাকেন এটা কেমন লাগে আমার। আপনি একটা কাজ করেন ,আমি আপনাকে একটা দোকান দিয়ে দেই ।আপনি এই দোকানে নিজেই ব্যবসা দাঁড় করান, তো আলহামদুলিল্লাহ সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া করে, আর আমি তার দোকানের হাল ধরি। সার্ভিসিং ইনস্টুমেন্ট সব আমি আমার পার্সোনাল টাকা দিয়ে কিনি। তবে সেই টাকা ছিল অন্যদের কাছ থেকে ধার নেয়া, আমার সেই বন্ধু/ মামা ও ও আমাকে কিছু টাকা ধার দেয় । পরে আলহামদুলিল্লাহ দোকানের যাত্রা শুরু হয় আমাদের ।আলহামদুলিল্লাহ দোকানে এখন বেশ ভালো কাস্টমার মোটামুটি একটা ভালো ইনকাম পাই আমরা,,, আমি চেয়েছিলাম যে আমার স্বাধীন একটা ব্যবসা থাকবে যেটা আমি আমার মনের মত করে করতে পারব তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানী যে আল্লাহ তাআলা আমাকে এরকম একটা হ্যান্ডস্কিল শেখার তৌফিক দান করেন সেই সাথে ক্যারিয়ারে সফলতা ও এনে দেন , আলহামদুলিল্লাহ ।আমি এখন সমাজের মধ্যে একজন প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব ওয়ালা ব্যক্তি । সবাই আমাকে ভালবাসে বেশ কাজের চাপ থাকে আমার দোকানে অনেকেই অনেক সম্মান করে পেশাটা আসলেই সম্মানজনক ।ভালো লাগে কাজ করতে আমি কাজকে খুব রেসপেক্ট করি কখনো সকাল আটটায় আসি যাই রাতের বারোটা থেকে একটায় আলহামদুলিল্লাহ এ রকম একটা সফল ক্যারিয়ার চেয়েছিলাম। তো আমার আরো সামনের পথ চলার অনেক বাকি আছে,, যদি আল্লাহ তাআলা আমাকে হায়াতে বেঁচে রাখেন দুনিয়ার পাশাপাশি আমাকে আখিরাতে ও সফল হতে হবে এজন্য আমি সর্বদাই কখনই নামাজ ত্যাগ করতাম না ট্রেনিং ইনস্টিটিউটে ও ও আমি কখনো নামাজ ত্যাগ করতাম না বন্ধুদেরকে নিয়ে স্যারদের সবাইকে নিয়েই নামাজের এহেতেমাম করতাম,, কারন আমার ভাবনায় ছিল দুনিয়ার সফলতা আসল সফলতা না,,, আসল সফলতা হচ্ছে আখিরাতের সফলতাই আসল সফলতা, এজন্য সকলের কাছে আবেদন যারা আমার এই কমেন্ট পড়ে অনুপ্রেরণিত হবেন সকলেই নামাজেরে এহেতেমাম করবেন ইংশাআল্লাহ,,