
Maruf Hasan
Mobile Technician
Success Story
আলহামদুলিল্লাহ, পথচলার একটি গল্প ২০২৫ সালে আমি IFIXFAST-এর একজন ছাত্র ছিলাম। তখন স্বপ্ন ছিল একজন দক্ষ টেকনিশিয়ান হওয়ার। সেই স্বপ্ন পূরণের পথে আমার শ্রদ্ধেয় স্যারদের কাছ থেকে শেখা প্রতিটি শিক্ষা আজও আমার চলার শক্তি। আজ আলহামদুলিল্লাহ, আমি একজন মোবাইল টেকনিশিয়ান হিসেবে কাজ করছি। বর্তমানে যমুনা ফিউচার পার্কের লিফটের ৪ তলায়, A ব্লকে কাজ করছি। আমার এই পথচলায় আমার শ্রদ্ধেয় সকল স্যারের অবদান আমি কখনো ভুলব না। তাঁদের শাসন, পরামর্শ, ভালোবাসা আর শেখানো কাজগুলোই আজ আমাকে নিজের পায়ে দাঁড়ানোর সাহস দিয়েছে। স্যারদের প্রতি রইল আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। ইনশাআল্লাহ, শেখার এই পথচলা কখনো থামবে না। আজ ছাত্র, আগামী দিনে আরও দক্ষ টেকনিশিয়ান—এই স্বপ্ন নিয়েই এগিয়ে চলছি। আল্লাহ আমার স্যারদের নেক হায়াত দান করুন এবং তাঁদের উত্তম প্রতিদান দিন। আমিন।