
MD Nur Mahi Siddiki
Owner
Success Story
আমি যখন ইন্টার পরীক্ষা দেই ইন্টার পরীক্ষা দেওয়ার পরে আমি চাইতেছিলাম যে আমার কিছু একটা হ্যান্ড স্কিল করা দরকার। পরে আমি আমাদের এই জায়গা থেকেই একটা সরকারি প্রতিষ্ঠানে টিডিসিতে ইলেকট্রিকের কাজ শিখি। ইলেকট্রিকের কাজ শেখার পরে আমার আগ্রহটা আরো বেশি হয় যে আমি ইলেকট্রিকের উপরে আরো কিছু করব। আর আমার ছোটবেলা থেকে অভ্যাস ছিল যে আমি যত গাড়ি, সাইকেল এসব খুলতাম। খুলে দেখতাম যে কি দিয়ে কি করা যায়। ওই জায়গা থেকে আমার আগ্রহটা শুরু হয়। তারপরে আমি ফেসবুক স্ক্রল করতে করতে একদিন ফোন আই ফিক্স ফাস্ট এর নাম দেখি। ভিডিও দেখি আর কি তাদের পেজে। পরে তাদের সাথে যোগাযোগ করি। কিন্তু এই জায়গায় একটা টুইস্ট আছে। আমি যোগাযোগ করার পরেও মানে আমি ভর্তি হইনা। মানে ঐরকম আগ্রহ হয়না। আমার সবসময় ইলেকট্রিকের জিনিস মানে কারেন্টের যেসব কাজ ছিল ওগুলাতেই আগ্রহ ছিল বেশি। আমার একটা বন্ধু ভর্তি হইতে চায়। পরে আমার বন্ধু সিট কনফার্ম করে। কিন্তু এই জায়গাতেও একটা টুইস্ট হয় আর কি। মানে ও যে ভর্তি হব তার আগে ও হঠাৎ করে বাইরে চলে যায়। এই কারণে তো আমি জানিনা হয়তো পার্সোনাল কোন ইস্যু থাকতে পারে ফ্যামিলির। যাইহোক তারপরে আমার এটা নিয়ে আমি একটু গবেষণা করলাম। আমি ইউটিউব ঘাটলাম, ফেসবুক ঘাটলাম। মানে দেখতে দেখতে আমার একটা আগ্রহ তৈরি হলো যে না এটাও আমি শিখি। আমাদের গ্রামে অনেকে টেকনিশিয়ান আছে। দেখি যে তারা ঐরকম ভাবে কাজ করতে পারেনা বা ঐরকম ভাবে স্বাবলম্বী না। মানে একটা কাজ একটা গুছিয়ে কাজ করে না। পরে দেখি আমি যদি এটা নিয়ে করতে পারি তাহলে এটা নিয়ে আমার একটা ভালো একটা ফিউচার আছে। পরে হচ্ছে আমি আই ফিক্স ফাস্ট এ যোগাযোগ করি। দেন ভর্তি হই। প্রথমে ফ্যামিলি মানেনা। পরে ফ্যামিলিরে মানাই। ফ্যামিলি বলে দেখো পারবা নাকি? পরে কিন্তু কিছু বলতে পারবানা। পরে আমি বিদেশ যাওয়া বাদ দিয়ে আমার বিদেশ যাওয়ার কথা ছিল। বিদেশ যাওয়া বাদ দিয়ে এই কাজ শিখি। আর এখন আমি একজন সফল উদ্যোক্তা। আলহামদুলিল্লাহ আমি ব্যবসা করতেছি। আর এটা সম্ভব হয়েছে আই ফিক্স ফাস্ট এর জন্য। কারণ তাদের কাছ থেকে আমার কাজ শেখা, সবকিছু কাস্টমার ডিলিং থেকে শুরু করে সবকিছু আমি আই ফিক্স ফাস্ট থেকেই শিখেছি