
Md Mosleuddin
Mobile Technician
Success Story
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার নাম মোঃ মোসলে উদ্দিন, আমার জন্ম ১৫/৫ ২০০১ইংসালে। আমি নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এসেছি। ২০০৬ সালে স্কুলে ক্লাস প্লে থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়ালেখা করি, তারপর মাদ্রাসায় হিফজ বিভাগে ভর্তি হই। এবং তিন বছরে সম্পূর্ণ কোরআন শরীফ হিফজ করি, অতঃপর কিতাব বিভাগে ভর্তি হয়ে ২০২৪ সালে দাওরায়ে হাদিস সম্পূর্ণ করি।লেখাপড়ার মাঝেও কম্পিউটার স্কিল, ক্যালিগ্রাফি বিভিন্ন অর্জন করি। কিন্তু সেগুলো সফলতা পাইনি, তখন আমার মাথায় মোবাইল সার্ভিসিং এর এবং বিভিন্ন ভিডিও দেখা শুরু করলাম। আই ফিক্স ফার্স্ট সহ বিভিন্ন ট্রেনিং সেন্টারের ভিডিও এবং গিয়ে দেখা শুরু করলাম। কিন্তু আই ফিক্স ফাস্টে গিয়ে তাদের পরিবেশ স্যারদের পরানের ধরন দেখে আমার খুব ভালো লাগে তাই আমি রাফিদ ভাইয়ের সাথে যোগাযোগ করে, এপ্রিল মাসের ১১ তারিখে আই ফিক্স ফার্স্ট এর বেসিক টু অ্যাডভান্স ৪৪তম ব্যাস্তিতে ভর্তি হয়ে যাই। বিভিন্ন আত্মীয়-স্বজন এবং দোকানের সাথে যোগাযোগ করে তাদের কাছ থেকে নষ্ট ফোন এনে সার্ভিসিং করা শুরু করুন, এবং কোর্স চলাকালীন সার্ভিসিং করে আমি ২০ থেকে ২২ হাজার টাকা ইনকাম করি। এবং কোর্স শেষ করে লেবেল ওয়ান পরীক্ষা দিয়েই গুলিস্তানে একটি চাকরির অফার পাই এবং সেখানে জয়েন করি সেখানে দুই মাস কাজ করার পর মোহাম্মদপুর রায়ের বাজার মোবাইল মার্কেটে খাদিজা টেলিকম নামে দোকানটিতে কাজের ৫০/৫০ চুক্তিতে জয়েন করি। এখন আমার মাসে ২৫ থেকে ৩০ হাজার টাকা ইনকাম হয়।এবং ২০২৭ সালের মধ্যে একটি ব্যবসা প্রতিষ্ঠান দেওয়ার নিয়ত করেছি। ইনশাআল্লাহ। সকলে আমার জন্য দোয়া করবেন। আমিও সকলের জন্য দোয়া করি।